তোমার পবিত্র ভালোবাসার স্পর্শে আমার ক্লান্তি ঘুচে যাবে।
তোমার হাতের সাথে হাত ছুঁয়ে—
শত সহস্র বছর দেখতে দেখতেই কেঁটে যাবে;
আমি না থাকি আমার সত্ত্বা তোমার হ’য়ে রয়ে যাবে।সম্পূর্ণ

উর্ধে
তোমার এক কথায় হিমালয়ের চুড়ায় উঠেছি
প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছি
আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা স্পর্শ করেছি নির্দ্বিধায়।

প্রচন্ড রকমের বিশ্বাস ছিল তোমার প্রতি
তোমার বুকে মাথা রেখে ফেলতাম স্বস্তির নিঃশ্বাস
জানা ছিলনা তোমার নিঃশ্বাসেই ছিল
হাবিয়া দোজখেব উত্তাপ।সম্পূর্ণ