কবিতা নিষ্ক্রমণ
কবি বিএম সুজন হুসাইন
সময় ২২ অক্টোবর, ২০২৩, বিকাল
লিখার স্থান যশোর
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, প্রেম, বিরহ, মৃত্যু

কুয়াশা মোড়া শিশির ভেজা সকাল—
ধীরে ধীরে জেগে ওঠে পৃথিবী - পাখিদের কলতান
তুমি-আমি মুখোমুখি; ভুলে গেছি ইহকাল।

রক্তিম আভার গোধুলি বিকাল—
সূর্য অস্তাচলে - নদীর স্রোতে অশ্রু ভাঙার গান
তুমি-আমি দুই পাড়ে; যোগাযোগহীন অন্তকাল।

এক সকাল, এক বিকাল; অতঃপর প্রেম চলে গেছে
সবাই চলে যাবে, সবাই চলে যায় সন্ধ্যা নামার আগে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted