| কবিতা | অপেক্ষায় |
| কবি | মাহতাব বাঙ্গালী |
| সময় | ২৫/১১/২০২৬ |
| লিখার স্থান | লালখান বাজার |
কালো আর শাদা
প্রকৃতির উদ্ভট মলাটে
মানবতা আজ-
জীর্ণশীর্ণ কৃশকায়,
যাপিত জীবন ধুঁকে ধুঁকে
বৈষম্যের নারকীয় উদরে!
সভ্যতার নির্লিপ্ত চোখ
এখনো অপেক্ষার প্রহরে
পোঁতা বীজের অঙ্কুরে।
©