কবিতা প্রকৃতি পাঠ
কবি ইমদাদ শাহ্
কাব্যগ্রন্থ জীবন পাতার পদ্মফুল
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

ফল কহে, “বৃক্ষ তোর হৃদয় অসাড়,
এত কষ্ট মুটে তবু জুটে না ফলাহার।”
বৃক্ষ কহে, “ফল আমার জগত হিতে,
তাইতো ফল তোরে দানিয়াছি অমৃতে।”

নদী ডাকিয়া কয়, “ওহে ঝরনা,
কোথায় তোর গহন দান, হৃদয়-কনা?”
ঝর্না কহে, “আমি সর্বভুক, হৃদয় অসাড়,
সর্বভুক হয়ে নদী তোরে করি জগত পার।”
সমুদ্র কহে, “তুই অতি তুচ্ছ নদী অধর,”
নদী কহে, “তুচ্ছ হয়েও কর্জ বর্ষি তোর উপর।”
পাহাড় কহে, “আমি সুউচ্চ, কে আমায় ছুঁয়?”
মেঘ কহে, “পাহাড়, তোর উপর যবে ঘুমাই নির্ভয়।”
অতঃপর এক জগতের সকল কুল ও পর্ব,
জগতের হিতে আপনার বিলীনে হোক গর্ব।
জগতের সকল প্রাণী ঋণী পরস্পরে,
একের হিতে অন্যের হিত হয়ে জগত গড়ে।

ফলবতী তরু সদা নত হয়ে রয়
শূন্য শাখা অহংকারে ঊর্ধ্বমুখী হয়
জলভরা মেঘ নামে ধরণীর বুকে
শূন্য মেঘ ভেসে বেড়ায় বৃথা সে সুখে
গভীর সাগর শান্ত, নাহি করে রব
ক্ষুদ্র নদী গড়গড় জানায় গৌরব
ধানে ভরা শীর্ষ সদা মাটি পানে চায়
আগাছা মাথা তুলিয়া আকাশ ছুঁতে যায়
বিদ্বান ও গুণীজন বিনয়ী স্বভাবে
নম্রতায় মন জয় করে নিত্য ভবে
অহংকার পতনের মূল চিরদিন
বিনয়ের আলোয় মানুষ হয় রঙিন

তরুলতা মাটি হতে লয় রস-প্রাণ
ছায়া ও ফুলেতে করে ধরণীকে দান
মেঘমালা সাগরের জল লয়ে বুকে
বৃষ্টি হয়ে ঝরে পড়ে সাগরেরই সুখে
রবির আলোকে শশী পায় জ্যোৎস্না-ধার
নিশিথে মিটায় সে যে ধরার আঁধার
প্রভাতের বায়ু পেয়ে পাখি গাহে গান
প্রকৃতির স্নেহে জাগে নব কলতান
উপকারীর ঋণ যেবা রাখে মনে গাঁথা
বিনয়ে নত হয় তাহারই তো মাথা
কৃতজ্ঞতা মানবের শ্রেষ্ঠ অলংকার
কৃতজ্ঞ হৃদয়ে খোলে কল্যাণের দ্বার

সূর্য কভু নাহি চায় নিজ কিরণের দাম
বাতাস চিরদিন বয়ে চলে না করে বিশ্রাম
প্রদীপ জ্বলিয়া নিজে নাশে আঁধারের ভয়
পুষ্প বিলিয়ে দেয় নিজ সৌরভ-সঞ্চয়
ধরণী বয়ে চলে সকলেরই ভার
চন্দন ঘষিয়া দেয় সুবাস তাহার
সাগর লবণ-জলে মেঘে দেয় প্রাণ
বসুধা ফলায় শস্য করিয়া কল্যাণ
নিজের সুখের তরে কেহ নাহি বাঁচে
জগতের সব দান পরহিত যাচে
মানব জনম তবে কেন স্বার্থে ভরা?
পরের মঙ্গলে হোক জীবনটা গড়া

তরুবর ছায়া দেয় সয়ে রোদ্দুর
পান্থের ক্লান্তি নাশে করে সুদূর
মালঞ্চে ফুটিয়া ফুল ছড়ায় সুবাস
সকলের মন ভরে পুরে আশ
আত্মসুখ ত্যাগ করি সৃষ্টির প্রকাশ
পরের কল্যাণই জীবনের বিকাশ
মানবের শ্রেষ্ঠ ধর্ম পরোপকার
নিঃস্বার্থ ভালোবাসায় সার্থকতা তার

সূর্যের কিরণ কভু লুকায় না মেঘে
সত্যের আলো জ্বলে অপ্রতিরোধ্য বেগে
হীরক দ্যুতি ছড়ায় আঁধারের মাঝে
সৎজন তেমনি প্রদীপ্ত আপন কাজে
ন্যায়ের পথেতে যে রাখে দৃঢ় পা
জগতে অমর হয় তাহার কথা

কুসুম দলিলে হাতে লাগে যে সুবাস
নাহি করে কোনোদিন বিদ্বেষ প্রকাশ
ইক্ষুদণ্ড নিষ্পেষণে দেয় মধু-রস
আঘাত সহিয়া তবু করে পরবশ
উত্তপ্ত সৌরতাপ সয়ে বারিধর
শীতল বৃষ্টিতে ভরে তৃষিত অন্তর
মৃত্তিকা মাড়াইলেও ফলায় ফসল
পরের কল্যাণে সয় দুঃখ অবিচল
ক্রোধ আর প্রতিহিংসা পোড়ায় আপন
ক্ষমায় নির্মল হয় কলুষিত মন
দোষীকে করিলে ক্ষমা বাড়ে সম্মান
ধরনীতে কে আছে তাহার প্রমান

চন্দন কাটিলে তবু দেয় সে সুবাস
কুঠারের আঘাতেও করেনা হুতাশ
ধরণী সহিয়া যায় লাঙলের ক্ষত
বিনিময়ে শস্য দেয় অন্ন দেয় অবিরত
দহন করিলে ধূপ ছড়ায় সুরভি
আঘাতে মধুর সুরে বাজে যে পূরবী
মেঘমালা বজ্র হেনে ঝরায় বারিধারা
দগ্ধ ধরার বুকে জাগায় নব সাড়া
প্রতিশোধে বাড়ে শুধু হিংসা আর দ্বন্দ্ব
ক্ষমায় মিটিয়া যায় বিরোধের রন্ধ্র
মহৎ হৃদয় সদা ক্ষমাশীল হয়
ক্ষমার গুণেই মেলে জগতের জয়

ক্ষুদ্র পিপীলিকা বহে বৃহৎ আহার
শতবার পড়ে তবু মানে নাকো হার
মাকড়সা জাল বোনে ধৈর্যেরই সাথে
ছিঁড়ে গেলে পুনরায় গড়ে নিজ হাতে
জলবিন্দু ঝরিয়া যে পাথরও ক্ষয়ায়
অবিরাম চেষ্টায় অসাধ্য সাধায়
বীজ হতে মহীরুহ বাড়ে ধীরে ধীরে
শত ঝড়-ঝঞ্ঝা সয়ে দাঁড়ায় সে স্থিরে
ব্যর্থতা আসিলে কভু হইও না ভীত
পরিশ্রম আর ধৈর্যে হবেই বিজয়ী
অধ্যবসায়ের বলে মেলে সফলতা
মানবের শ্রেষ্ঠ গুণ কর্মে একাগ্রতা

ঝরনা ছুটিয়া চলে পাহাড়ের বুক চিরে
তৃষিত মাটির প্রাণ জুড়ায় সে নীরে
রেশম-কীট বুনন করে আপন জীবন দিয়া
অপরে পরিয়া বস্ত্র সাজায় যে হিয়া
বিশ্বের সকল কর্মে ত্যাগেরই মহিমা
স্বার্থের ঊর্ধ্বে ওঠে জীবনের সীমা
সজ্জনের সব দান পরের কল্যাণে
মহত্ত্ব ফুটে ওঠে নিঃস্বার্থ প্রাণে

ফুল কহে, “কাঁটা, তোর জনম বৃথায়,—
সৌরভহীন হয়ে থাকিস শুধুই ব্যথায়!”
কাঁটা হাসে, “সখী, কেন করো অবহেলা?
আমি বিনে মিত্যু নিত্যই যপে অবেলা!”

অক্ষর কহে, “কলম, তোর জনম বৃথায়,—
আমার গুণেই মানুষ তোরে হৃদয়ে বসায়!”
কলম হাসে, “ভাই, কেন কর এত বড়াই?
আমি না চললে কালি হয়েই রবে সদাই!

তারা কহে, “আকাশ, তোর নেই কোনো আলো,—
আমার ছোঁয়ায় মুছে যায় তোর আঁধার কালো!”
আকাশ হাসে, “ভাই, কেন কর এত অহংকার?
আমার বুকেই ঠাঁই না পেলে, কী মূল্য তোমার?”

তীর বলে, “ধনুক, তুই থাকিস বাঁকা হয়ে,
আমিই ছুটে লক্ষ্য ভেদি বিজয়-জয়ে!”
ধনুক কহে, “গতি ভুলে করিস কেন হেলা?
আমার টানেই শুরু হয়েছিল তোর ওড়ার বেলা!”

রথ বলে, “চাকা, তুই থাকিস ধুলোর পথে,
আমিই চলি রাজার বেশে বিজয়-রথে!”
চাকা কহে, “গতি ভুলে করিস কেন হেলা?
আমি থামলেই শেষ হবে তোর রাজার খেলা!”

সুর বলে, “বীণা, তুই থাকিস কাঠের খাঁচায়,
আমার টানেই মানুষ তোকে হৃদয়ে নাচায়!”
বীণা কহে, “তার ছিঁড়ে গেলে বুঝবি তখন কি সার,
আমার অভাবেই হারিয়ে যাবে অস্তিত্ব সবার!”

ফসল কহে, “মাটি, তোর নেই কোনো রূপ,—
আমার সোনার রঙে ভরে ওঠে মাঠের স্তূপ!”
মাটি হাসে, “ভাই, কেন কর এত অহংকার?
আমার বুকেই জন্ম তোমার, এই বুকেই বিস্তার!”

রং কহে, “তুলি, তোর নেই কোনো শোভা,—
আমার ছোঁয়ায় ছবি হয় মনোনোভা!”
তুলি হাসে, “ভাই, কেন কর এত অহংকার?
আমি না ছুঁলে কৌটোতেই বন্দি জীবন তোমার!”

কথা কহে, “নীরবতা, তোর নেই কোনো দাম,—
আমার সুরেই জগৎ জুড়ে ছড়ায় সবার নাম!”
নীরবতা হাসে, “ভাই, কেন এত অহংকার?
আমার কোলেই জন্ম, আমিই যে আধার!”

guest
0 Comments
Newest
Oldest Most Voted