কবিতা আমরা দুজন
কবি নজরুল ইসলাম খান
সময় জানুয়ারি, ২০২৩, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় আশা, প্রেম
Review This Poem

আমরা দুজন
——————
–নজরুল ইসলাম খান

আমরা দুজন যোজন যোজন দূর থেকে এসে ,
এক ঠিকানায় ঘর বেঁধেছি গভীর ভালবেসে ।
আমার অভ্রে চাঁদ উঠলে জোছনা তারই ঘরে ।
তার কাননের ফুলের ঘ্রাণ আমার নাকে ঝরে ।
আমার হৃদয়ে দোলা দিলে তার হৃদয়ও দোলে ।
তার দু’চোখের ইশারাতে আমার দুয়ার খোলে ।
আমার হৃদয় মেঘে ঢাকলে তার সব অন্ধকার ।
তার আঙ্গিনায় বৃষ্টি নামলে আমার একাকার ।
আমরা দুজন একই ফুলের পাপড়ি – ভ্রমর ।
জনম জনম থাকব দুজন প্রেমের দোসর ।

১৯/০১/২০২৩
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted