| কবিতা | অপটু কবির উপাখ্যান |
| কবি | নিলয় রায় |
| সময় | 21/12/2025 |
| উৎসর্গ | নাইবা চিনিলে তারে |
| লিখার স্থান | কোলকাতা |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম, বিরহ |
ছোট্ট একটা কবিতা লিখবো, ভাবছি তোমায় নিয়ে,
নিংড়ে নিয়ে হৃদয়টারে, সব টা আবেগ দিয়ে!
দূরে থেকেও কাছে মনে হয়, মিথ্যেও বেশ ভালো-
ফাঁকি দিয়ে মন টারে মোর, অজুহাত কেন ঢালো?
বড্ড নাজুক মন টা আমার, তোমার কথাই শোনে;
তাই বলে মাটির পুতুল বানিয়ে আবেগ খোঁজো ফোনে!
বারবার করে বলছি বাপু, গুছিয়ে একে রাখো-
তোমার যত্নে ফুল সাজিয়ে, ডালায় একে ঢাকো!
অবাধ্যতা অভ্যেস গো, সেটা করাতেও পারো;
ভুগবে তুমি, থোরাই আমি কেয়ার করবো আরো?
যাই হোক, সবটা দিলাম বলে, কবি আমিতো নই-
ভুলভাল ভাবে ছন্দ মিলিয়ে, একটা কথা কই-
কবি হওয়া বড্ড কঠিন, সবুরেতে মেওয়া ফলে,
সোজা কথাটা সোজা ভাবে কয়, কবিতো তারেই বলে!
মন টা তার স্বচ্ছ কাচ, বাহির ভেতোর এক-
বাকীরা করে দেখনদারি, বলে আমায় দ্যখ!
যা-ই মনে আসে সেটাই কলমে, ডানে-বায়ে থোরি দেখে!
জীবনটাকে ই আঁকে, আর, তার ই কথা লেখে!
এভাবে মনটা স্বচ্ছ কাচ হয়নিকো তাই আগে!
বলেন গুণীজন, প্রেমের পরশে কবিত্ব নাকি জাগে!