| কবিতা | প্রতীক্ষা |
| কবি | বিএম সুজন হুসাইন |
| সময় | ২৮ অক্টোবর ২০২৬ |
| উৎসর্গ | দেশরত্ন শেখ হাসিনা |
| লিখার স্থান | যশোর |
| কবিতার বিষয় | বাংলাদেশ, রাজনৈতিক, সমসাময়িক |
যাহার যাহা কিছু আছে—
সবই দেব উজাড় করে তোমারই সমীপে।
তবুও তুমি এসো,
এসো বঙ্গোপসাগরে সমুখ্থিত এই ভূমে।
তুমি জন্মেছ এই বঙ্গের কন্যারূপে,
তোমার নিকট ইহার অধিক—
আর কী-ই বা চাওয়ার থাকে!
তোমারে দেখিব!
তোমারে দেখিব অতীব নিকট থেকে,
তোমারে দেখিয়া মোর পরাণ জুড়াইব—
এতটুকুই মোর চাওয়ার আছে।
তুমি এসো, তবু এসো,
তুমি এসো পলিমাটির এই বঙ্গভূমে!