কবিতা শীত
কবি ইমদাদ শাহ্
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

শীত
কবি ইমদাদ শাহ্

শীত এসেছে প্রকৃতির
উদাস পল্লী গাঁয়ে
উদাসী কৃষানেরা ছুটে চলেছে
অবিরাম শিশির পায়ে
পরশে পরশে শীতের আমেজ
শীত নেমেছে ফুল বনে
উদাসীনি মায়ের লক্ষ্মীর কোলে
বল শীত আসে কেমনে
খেজুরের রস মুখে পুরে দেয়
ক্লান্ত দুপুর বেলা
সন্ধ্যা এলে কাঁথা বালিশ মুড়ে
মায়ের কোলে করে খেলা
হাড় কাপা শীতে ছোট্ট খোকার
না জানি কি হয়
তাই তো শীতে মা জননীর
চোখে মুখে ভয় ভয়
রোজ সকালে ফিরনি পায়েস
ছোট্ট খোকার মুখে
এবারের শীত কাটবে কি এমন
সকল মায়ের সুখে

guest
0 Comments
Newest
Oldest Most Voted