| কবিতা | বিষাদ (বিদেশিনী-১৮) |
| কবি | আনিস খান শিহাব |
| সময় | ২২-১০-২০২৬ |
| উৎসর্গ | প্রিয় বিদেশিনী কে, যাকে ভালোবেসে আমি কবি। |
| লিখার স্থান | Naikhongchhari, Bandarban, Bangladesh |
| সম্পৃক্ততা | কবিতা ও সাহিত্যচর্চা |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম, বিরহ |
আমার হৃদয়ের আর্তনাদে মড়মড় করে ভাঙছে মেহগনির ডাল।
সবুজ বন মরুভূমি হয়েছে, হৃদয় হয়েছে পাষাণ।
ভালোবাসতে বাসতে আমি ক্লান্ত,
আমি আর ভালোবাসতে পারছি না, আমার মন এখন খুবই অশান্ত।
অভিমান জমে জমে হৃদয় পুড়ে ছাই হয়েছে, এখন আর ভালোবাসা নেই, আছে হতাশা।
পাষাণের প্রেমে পড়ে একা আমিও পাষাণ।
আর কত নিঃসঙ্গতা, আর কত অভিমান!
যেখানে ভালোবাসার অস্তিত্বও নেই, সেখানে আমি ভালোবাসা খুঁজি, আর আকাশছোঁয়া স্বপ্ন দেখি।
তোমাকে দিয়েছিলাম রক্তিম গোলাপ, বিনিময়ে পেয়েছি কাঁটা।
আমার বেহায়া হৃদয় তবু তোমার ভালোবাসা খোঁজে।
ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা এখন আমার খুবই ভালো লাগে, কারণ তা আমার নেশা হয়ে গেছে।
এখন যন্ত্রণা, ব্যথা, কষ্ট ছাড়া আমি দিন পার করতে পারি না।
আমার দেওয়া প্রতিটি গোলাপ হয়তো শুকিয়ে গেছে, কিন্তু তোমার দেওয়া প্রত্যেকটা কাঁটা আমার হৃদয়ে গাঁথা আছে।
তোমাকে আমি আরও গোলাপ দেব, যেন তার বিনিময়ে কাঁটা পাই।
ভালোবাসা না পেলেও তোমার দেওয়া কাঁটাগুলোকে খুব যত্নে রাখব।