| কবিতা | নদী |
| কবি | পংকজ পাল |
| সময় | জুলাই,২০২৬, ভোর। |
| লিখার স্থান | কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ। |
| কবিতার বিষয় | প্রকৃতি |
নদী
পংকজ পাল
আমরা যে পথ ধরে হাঁটি
তার তিনটি বাঁক
স্মৃতি, স্বপ্ন, শ্রাবণ।
অনেক বছর আগে
নদীটা শুকিয়ে যাওয়ার আগে বলে গিয়েছিল,
এই জলটুকু আগলে রাখিস, হারিয়ে ফেলিস না।
আজকাল আমার ভালো লাগে না কিছু
শূন্য খাতের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকি
ভারি মায়ায় পড়ে যাই,
সারাদিন কত চেষ্টা করি
কাউকে বোঝাতেই পারি না
ভালোবাসা না দিলে, একদিন তৃষ্ণায় শুকিয়ে
অদৃশ্য হয়ে যাব সবাই।