কবিতা অভিমানী জোছনা
কবি পংকজ পাল
সময় ফেব্রুয়ারি,২০২৬, রাত।
উৎসর্গ রীতা পাল
লিখার স্থান কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ।
সম্পৃক্ততা প্রকৃতি দেখে
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

অভিমানী জোছনা
পংকজ পাল

​জোছনা হারিয়ে গেছে কবেই
ও বড্ড বেশি অভিমানী,
রাতের আকাশে ঝুলে থাকে
একচিলতে রূপালি আলো।

​অন্ধকার এসে কাঁধে হাত রেখে
শোনায় পুরনো কাহানী,
যেখানে আলো আর ফেরে না কখনো
ভেঙে গেলে ভালোবাসা।

​মেঘের আড়ালে লুকিয়ে কেবল
কার কথা যেন ভাবে,
অভিমান ধুয়ে আলো হয়ে সে কি
কোনোদিন ফিরে আসবে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted