কবিতা আস্ত একটা নেশা
কবি খন্দকার মঈন হোসেন
কবিতার বিষয় প্রেম, রূপক
Review This Poem

কারও কণ্ঠ ভালো লাগে,
কারও কথা—
কারও চোখে একটু থেমে যেতে ইচ্ছে করে,
কারও হাসি মনে থেকে যায় কিছুক্ষণ।

তোমার বেলায় কিছুই আলাদা করে বলা যায় না।

তোমার কণ্ঠ শুনলে কথা মনে থাকে,
কথা শুনলে মানুষটা,
মানুষটাকে ভাবলে আবার
পুরো দিনটাই তোমার হয়ে যায়।

তুমি কোনো একটি ভালো লাগা নও—
যাকে একটা উপমায় বুঝিয়ে দেওয়া যায়।

তুমি এমন এক অভ্যাস,
যার শুরুটা মুগ্ধতা দিয়ে,
শেষটা কোথায়—জানি না।

শুধু এটুকু বুঝি—
অন্যদের কিছু কিছু ভালো লাগে,
আর তুমি—
আস্ত একটা নেশা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted