| কবিতা | বিচ্ছেদ |
| কবি | পংকজ পাল |
| সময় | জুলাই,২০২৬, শেষরাত। |
| উৎসর্গ | সহধর্মিণী |
| লিখার স্থান | কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ। |
বিচ্ছেদ
পংকজ পাল
ধুলোয় ঢেকে যায় পথ
পুরনো শব্দের ভিড়ে
হারিয়ে ফেলি ঠিকানা।
জানলায় জমেছে শীত
মেঘ মুছে দিয়ে জেগে থাকে
শূন্যতা।
রোদে পুড়ে গেছে দিন
পাথর হতে হতে
আমি অতীত হয়ে গেছি।
আমাকে ভুলে যাও।