কবিতা জন্মভূমি
কবি মোস্তফা কামাল সাকি
সময় দুই, নয়, দুই হাজার ছাব্বিশ।
উৎসর্গ দেশ ও দেশের মানুষ
লিখার স্থান বসুন্ধরা ঢাকা
কবিতার বিষয় বাংলাদেশ
Review This Poem

এ দেশ মোদের জন্মভূমি
আসি নি কো মোরা ভেসে
উড়িয়েছি মোরা পতাকা নিশান
এ মাটির আকাশে।

বহু রক্তের বিনিময়ে মোদের
অর্জিত এ দেশের মাটি
গড়তে সেথায় দেবো না কভু
বিদেশী প্রভুর নগ্ন ঘাঁটি।

শত্রু তুমি ভেবো না ভুলেও
কেড়ে নিবে এই শহীদ-ভূমি
কোটি চোখ মোরা এক হয়ে আজও
রাত-দুপুরেও জেগে থাকি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted