কবিতা শেষের ডাক
কবি নিলয় রায়
সময় 03/02/2026
লিখার স্থান সোনামুখী
কবিতার বিষয় প্রতিবাদ, যুদ্ধ, রাজনৈতিক
Review This Poem

আজি হতে শতবর্ষ পরে,
নাহ, কেউ পড়বে না গো
কবিতাখানি কৌতূহল ভরে!

থাকবে না হয়তো পৃথিবীটা, যেমনটা আজ দেখো-
শেষের ডাকে, কলির পরাকাষ্ঠা টুকু লেখো!

হয়তো সহস্র বছর পর নতুন কোনো সভ্যতা
তার ছোট্ট এক কোমলমতি শিশু-
তার ইতিহাস বইয়ের পাতা!
পড়বে আমাদের ইতিহাস, সাথে যুদ্ধের গল্পকথা!
একঘেয়ে সব, ব্যজার করে মুখ, কল্পনায় ভরাবে খাতা!
হয়তো আমাদের খুলিগুলোই, কোনো নৃতাত্ত্বিক টেবিলে-
ফসিল কিভাবে উদ্ধার হলো, শোনাবে গর্বগাথা!

গবেষণা শেষে, ফসিল দুটোর দেবে একটাই নাম-
জানতেও পারলোনা তারা
এর একটা রহিম, অন্যটা ছিলো রাম!

মাটি ফুঁড়ে তুলবে সকল দেউল গীর্জা কাবা-
লিখবে পেপার রাখালদাসেরা, কল্পনা মিশিয়ে-
আছে ফারাক অই তিনেতে, জানবে নাকো ওরা-
জানবেনা ওরা, এই ফারাকের-ই কাটায় বিঁধে হায়-
মানবতাবোধের ফোরাত নদী, যায় শুকিয়ে যায়!

আজি হতে শতবর্ষ পরে, না-এ কবিতা, না আমি-
নতুন শহর, নতুন মানুষ, আর, নতুন অন্তর্যামী!

guest
0 Comments
Newest
Oldest Most Voted