কবিতা অভিলাষী
কবি বিএম সুজন হুসাইন
সময় ২৩ অক্টোবর, ২০২৩, সকাল
লিখার স্থান যশোর
কবিতার বিষয় আশা, প্রেম, রূপক
Review This Poem

কোটি বছরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে
আমি আজ তোমার দ্বারে;
সদ্যভূমিষ্ট সকাল, মধ্যবয়সী দুপুর
পড়ন্ত বিকাল, পৌঢ় খাওয়া গোধূলি
অস্তাচলগামী সন্ধ্যা পেরিয়ে — চন্দ্রালোকিত মধ্যরাতে
ক্লান্ত পথিক আমি এসেছি তোমার ভালোবাসা কুড়াতে।

শিশির ভেজা ভোরের গোলাপের পাপড়ির ন্যায় ফুটে ওঠা
তোমার চিবুকের স্পর্শে আমার সমস্ত ক্লান্তি দূর করে দাও;
ওষ্ঠতে ওষ্ঠ রেখে প্রেমের সাগরে ভাসাও।

তোমার পবিত্র ভালোবাসার স্পর্শে আমার ক্লান্তি ঘুচে যাবে।
তোমার হাতের সাথে হাত ছুঁয়ে—
শত সহস্র বছর দেখতে দেখতেই কেঁটে যাবে;
আমি না থাকি আমার সত্ত্বা তোমার হ’য়ে রয়ে যাবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted