কবিতা এসো আড্ডা জমায়
কবি বিএম সুজন হুসাইন
সময় ১৮ অক্টোবর, ২০২৩, দুপুর
লিখার স্থান যশোর
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, যুদ্ধ, রাজনৈতিক, সমসাময়িক, স্বাধীনতা
Review This Poem

এসো তবে আড্ডা জমায় ক্যাম্পাসে, ক্লাসরুমে
পার্কে বেঞ্চে, ফুলের বাগানে।
এসো সবে মিলে আড্ডা জমায় ধোঁয়া ওড়া চায়ের কাপে
আধপোড়া সিগারেট হাতে।
এসে আজ আড্ডা জমায় দেশ বিদেশি রাজনৈতিক আলাপে
অর্থনীতি, যুদ্ধবিগ্রহ ও সাম্প্রতিক ইস্যুতে।

এসো তবে আড্ডা জমায় মোবাইল স্ক্রিনের বাইরে
মানুষের পৃথিবীতে।
এসো সবে আড্ডা জমায় মানুষ হয়ে
মানুষের পৃথিবী সৃষ্টিতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted