কবিতা কে আমি?
কবি বিএম সুজন হুসাইন
সময় ১৫ ডিসেম্বর, ২০২০, মধ্যরাত
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বাংলাদেশ, যুদ্ধ, রাজনৈতিক, স্বাধীনতা
Review This Poem

আমাকে চেনা সহজ নয়
আমাকে চিনতে সহস্র বছর হবে ক্ষয়।
আমার জীবন বেসুরো গান, ছন্দ হীন পদ্যময়
একবার নয়, দু’বার নয় কোটি বার আমি রঙ পাল্টাই।

একবার যাযাবর হলে, বার বার বহুবার তোমার কাছে ফিরে যাই
একবার ছেড়ে গেলে, সহস্র বার তোমাকেই চাই।

বাইরে আমার গান্ধীজি, ভিতর জুড়ে হিটলার রয়
মুখে আমার শান্তির বাণী, হাজার বার তবু যুদ্ধ চাই।

কথায় কথায় মানবতাবাদী, ‘মরলে মানুষ’ শান্তি পাই
সবার সামনে ধার্মিক সাজি, আমার চেয়ে বড় শয়তান নাই।

আমি বড্ড সাম্যবাদী, বৈষম্যের তবু কমতি নাই
বেশভূষায় কবি কবি, আমার একটা কবিতা নাই।

আমাকে চেনা সহজ নয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted