কবিতা আমার হইও
কবি বিএম সুজন হুসাইন
সময় ২০ অক্টোবর, ২০২৩, সন্ধ্যা
লিখার স্থান যশোর
কবিতার বিষয় আশা, প্রেম
Review This Poem

তুমি আমার খুশি হইও
সুখের দিনে হাসি হইও
ভালোবাসি বুঝে নিও।

তুমি আমার পোশাক হইও
অসুখ-বিসুখে আগলে রেখো
ঝড়, বৃষ্টির আঁধার রাতে বুকের মধ্যে জাপ্টে থেকো।

তুমি আমার দুঃখ হইও
কষ্টের দিনে চোখ ভিজিও
তবু তুমি আমারই হইও।

তুমি আমার অসুখ সেরো
তুমি অনেক সুখী হইও।

তোমার সুখে আমার অসুখ যাবে
ভাগ্যে না থাকলেও, থাকবে তুমি চোখের কোণে।

কাছে এসে পাশে বসো
বুকের মধ্যে লুকিয়ে রেখো
এখন যেমন আগলে রাখো।

শুধু তুমি আমার হইও।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted