কবিতা আ হ বা ন
কবি বিএম সুজন হুসাইন
সময় ০৩ সেপ্টেম্বর, ২০২৩, সকাল
লিখার স্থান যশোর
সম্পৃক্ততা সমসাময়িক
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, মৃত্যু, যুদ্ধ, রাজনৈতিক, সমসাময়িক, স্বাধীনতা
Review This Poem

অজস্র গান – কবিতায় আছি
আছি পাওয়া – না পাওয়ার ভীড়ে
আছি তারুণ্যের বাধভাঙ্গা উচ্ছ্বাসে
আছি রাজপথ, গণআন্দোলন, মিছিলে – শ্লোগানে।

ক্রোধ কিংবা শান্তির মিছিলে
দ্রোহের আগুন জ্বেলেছি, ফুল ফোটাতে স্বদেশভূমিতে।
জীবনের যৌবনের মহাসঙ্গীতের সূর – তাল- লয়ে
নিজেকে বিকিয়েছি মৃত্যু – মিছিলে বাঁচিবার তরে।

সপে দিয়েছি মোরে প্রেমিকার লাস্যময়ী চাহনিতে
কিংবা প্রেমিকার চেয়ে লাস্যময়ী কবিতার স্তাবকে।
প্রেমিকার প্রেমের আহবানে, নব নব গান – কবিতা সৃষ্টি করতে
দেশ, মাটি, মায়ের মুখে হাসি ফেরাতে
এসো তবে রাজপথে, কন্ঠ মেলাও একসাথে বেঁচে থাকার শ্লোগানে।

বিদ্রোহী দিকপালের তর্জনীর আহবানে
লড়াইয়ে এসো সবে মিলে
অস্ত্র কিংবা কলম ধরে রণাঙ্গনের রক্তাক্ত প্রান্তরে।

কান পেতে শোনো তবে
ওই যে কারা ডাকে!
শান্তির আহবান এসেছে যুদ্ধের দামামা বাজিয়ে
যুদ্ধহীন শান্তি নাহি আসে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted