কবিতা অদলবদল
কবি বিএম সুজন হুসাইন
সময় ২২ সেপ্টেম্বর, ২০২৩, দুপুর
লিখার স্থান যশোর
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, প্রেম, বিরহ, মৃত্যু, রাজনৈতিক, রূপক, সমসাময়িক
Review This Poem

মানুষ অনেকটা সময়ের মতো
ঘড়ির কাটা স্থান পরিবর্তনের সাথে সাথে বদলে যায়।

পরিবেশ, পরিস্থিতি, সমাজ, সময়;
মানুষ বদলে দেয়
মানুষে বদলে দেয়।

ইচ্ছা কিংবা অনিচ্ছায়
সবাই বদলে যায়।

কারণে, অকারণে, বিনাকারণে
কেউ বদলে যায়
কেউ বদলাতে বাধ্য হয়।

শারীরিকভাবে বদলায়, মানসিকভাবে বদলায়
অর্থনৈতিকভাবে বদলায়, রাজনৈতিকভাবে বদলায়
ধর্মীয়ভাবে বদলায়, সামাজিকভাবে বদলায়।

মন বদলায়, মস্তিষ্ক বদলায়
চিন্তা বদলায়, চেতনা বদলায়
আর্দশ পাল্টে যায়।

এক জীবনে একই মানুষ একাধিকবার বদলে যায়।

কেউ হারিয়ে যেয়ে বদলে যায়
কেউ বদলে যেয়ে হারিয়ে যায়।

কেউ হারিয়ে যায়, কেউ হেরে যায়
দিনের শেষে সবাই ঠকে যায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted