প্রেমের বৃষ্টি নামুক
তোমার দিকে তাকিয়ে যখন
বললাম প্রেমের বৃষ্টি নামুক,
তুমি তখন নামিয়ে দুচোখ
বললে তোমার দৃষ্টি কামুক।
– অভিলাষ মাহমুদসম্পূর্ণ
প্রেম ভালোবাসা আবেগ এবং অনুভূতির কবিতা।
তোমার দিকে তাকিয়ে যখন
বললাম প্রেমের বৃষ্টি নামুক,
তুমি তখন নামিয়ে দুচোখ
বললে তোমার দৃষ্টি কামুক।
– অভিলাষ মাহমুদসম্পূর্ণ
আমি তাকে প্রায়শই বলতাম;
তুমি চশমায় ঢেকে দাও তোমার চোখ।
তোমার খুনি নির্দয় নিষ্ঠুর চোখ।সম্পূর্ণ
কখনো প্যারিসের আইফেল টাওয়ার হতে
কখনো ফ্লোরেন্স শহরের রাজপথে
মৃত্যুর নিকট হতে চেয়ে দেখি
আকাশ ঢেকে গেছে কালো মেঘে।
তবুও মৃত্যুর প্রহর মিশরের পিরামিডে
মমির সমাধি, নীল ডায়েরির কারাগারে।
সম্পূর্ণ
কতকিছু ভুলে যাই— সকালের চা’য় চিনি,
রাতের ঔষধ,
PC’র পাসওয়ার্ড।
কতকিছু ভুলে যাই—
শুধু ভুলে যাওয়ার একটা বাহানা নাই বলে
তোমাকে ভুলে যেতে পারছি না।
কোনরকম একটা বাহানা পেলে তোমাকে সেই কবেই ভুলে যেতাম—
তুমি আর কি এমন!
সম্পূর্ণ
গোলাপের পাপড়ি নীরবে ঝরে পড়ে
আজীবন আমি মাটিকে ভালোবাসি
বলে;
যদি তাকে একবার জানতাম
আবার যদি তাকেই ভালোবাসতাম।।সম্পূর্ণ
আমার এ মুখশ্রী কবে নাগাদ
দর্পণে দর্শন পেয়েছিল শেষ,
প্রায় ভুলতেই বসেছি।
আমার অবয়বে লোহার মরীচা দেখেছি
কবে নাগাদ এ লৌহের জং অনুমতি পেল!
জানি না, আমি মোটেও জানি না।সম্পূর্ণ
তুমি পৌষের থলে থেকে-
এক চিমটি মিঠা রোদ এনে দাও আমায়,
আমি রোদ খেয়ে বেঁচে থাকব।
ভালোবাসা না দাও-
একবিন্দু শিশির কণা এনে দাও,
আমি কুয়াশা খেয়ে বেঁচে থাকব।
ভালোবাসা না দাও- ম্যানগ্রোভ থেকে
একটুকরো মড়া সবুজ এনে দাও,
আমি সবুজ খেয়ে বেঁচে থাকব।
দাও অন্তত কিছু একটা দাও আমায়,
যা খেলে তোমায় ভুলে থাকব।সম্পূর্ণ
স্বপ্ন দরোজা তাকিয়ে থাকে ঘড়িটির দিকে- এমন তাকায় সে আমাদের শিখে। প্রেম আলোতে তাকাও। —সম্পূর্ণ
তোমারি প্রেমের শহরে
হারিয়েছি আমি বারে বারে-
ঠিক তারপর যেনো তুমি এলে
একদিন দিয়েছিলে একপলক দেখা
তবুও আমার হৃদয় হতে তোমার হৃদয়ে
প্রেম জমে ভালোবাসার কাজল হয়ে।।সম্পূর্ণ
পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়বো মনে থাকবে? বুকের মধ্যে মস্তোসম্পূর্ণ
এই শহরের প্রতি বর্ষায় আমি প্রেমে পরি, আমি প্রেমে পরি এক জোড়া কাঁজল চোখের। ঠিকসম্পূর্ণ