| কবিতা | আমার জানালায় প্রকৃতি |
| কবি | অভিলাষ মাহমুদ |
| সময় | ২৯ সেপ্টম্বর ২০২২ , রাত সাড়ে এগারটা |
| লিখার স্থান | কর্ণফুলি, বাকলিয়া, চট্টগ্রাম। |
| কবিতার বিষয় | প্রকৃতি, প্রেম |
✍️
আমার জানালায় ঢুকে পড়ে
আলোর চিঠি, পাতার ভাষা,
দূরে বাঁশবনে কেউ বংশী বাজায়—
ভোরের হাওয়া গায় ভালোবাসা।
বিভূতির পাতায় যখন ডুবে বলি—
হে শাল-পিয়াল হৃদয় খোল,
বনে ফেরার এক অদৃশ্য স্বপ্ন
আমার হৃদয়েই খেলে দোল।
সবুজের মাঝে বাঁচতে চাই,
ইট-পাথরে দমবন্ধ লাগে,
আমার জানালায় প্রকৃতি থাক
তবেই এই জীবন অনুরাগে জাগে।
😌🍃