কবিতা ভুলের অবসান (বিদেশিনী – ৯)
কবি আনিস খান শিহাব
সময় ১৩-০৬-২০২৬
উৎসর্গ প্রিয় শিক্ষক আনিছুর রহমান ও ড ইমদাদুল হক মামুন এবং প্রিয় বিদেশিনী কে
লিখার স্থান Naikhongchhari, Bandarban, Bangladesh
সম্পৃক্ততা কবিতা ও সাহিত্যচর্চা
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ
Review This Poem

আমার হৃদয় হাজার বছরের জমানো বিরহে ছেয়ে গেছে।
ক্লান্ত হৃদয়, বুক ফাটে তবুও মুখ ফোটে না; তবে এ কি অবসান হলো আমার ভুলের?
আমার অব্যক্ত ভালোবাসা বুকে ধারণ করে হৃদয় পুড়ে ছাই হয়ে গেছে।

আমার জীবনটাই ভুলে ভরা; তবে এ কি ভুলের অবসান!
আমার এত বিসর্জন, সবই কি ভুলের জন্য?
তোমাকে ভালোবেসে কি এত বড় ভুল করলাম?
না, না, সব ভুল আমারই ছিল।
তোমাকে ভুল বুঝে হৃদয় ক্ষত-বিক্ষত।
এখনো প্রাণ ছটফট করে সেই ভুলের কথা মনে করে।

তোমাকে ভালোবাসার সাধ এক জনমে মিটবে না।
আমি হাজার বছর ধরে তোমাকে ভালোবাসতে চাই।
যদিও আমি ভুলের জালে আটকে গেছি, তবুও আমি এই ভালোবাসাতেই শান্তি পাই।
তোমাকে হয়তো পাব না; যদি তোমার একটা চুলও পাই, আমি হাজার বছর ধরে রাখব।

সারাজীবন তোমাকে ভুল বুঝলাম; অথচ সব ভুল আমারই ছিল।
আমার হৃদয়ে হাজার ক্ষত; আমার অবসান হওয়ার কথা ছিল।
শুধু তোমার জন্য বেঁচে আছি; কারণ আমার মতো তোমাকে কেউ ভালোবাসবে না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted