| কবিতা | আমাদের মন |
| কবি | ফরিদ হোসেন |
| উৎসর্গ | ডঃ জাবির হাসান |
| লিখার স্থান | যুক্তরাষ্ট্রে |
| সম্পৃক্ততা | কবিতা |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, রূপক |
ভালোবাসা শুধুই কি আর
কখনো কোনো শব্দ?
নয়ন পানে চাইলেই তা
হয়ে যে যায় জব্দ!
চোখের দিকে তাকালেই তো
বুঝতে তো পারি সব,
ভালোবাসা এমন বাতাস
বুকের ভেতর ঝড়,
প্রতিদিনই দোলা দেয় রে
আপন না হয় পর।
তুমি-আমার মনের অনু-
মনের ভুবনে পাই,
আমরা দূরে গেলেও কভু
দূরে যাওয়া যে নয়,
আমায়-তোমায় ঘিরে রাখে
অনুরাগের এ চয়।
শ্বাস-প্রশ্বাসে জড়িয়ে তা
বাঁচায় যে অনুক্ষণ,
এমন করে বিস্তার পায়
আমাদের এই মন!