কবিতা একটাই জীবন
কবি মোঃ শাহ্ আলম
সময় ১৭ই আগস্ট ২০২৬
লিখার স্থান শেওড়াপাড়া, মিরপুর
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

একটাই জীবন
মো: শাহ্ আলম

একটাই জীবন
চলো ভালোবেসে কাটাই
যতটুকু সময় আছে
তোমার হাতটা চাই
কাল কী হবে জানি না
আজটুকু হোক তোমার আমার
তুমি আমি পাশাপাশি
হারিয়ে যাই ভালোবাসায়—

জীবনটা তো ক্ষণিকের,
কত গল্প অসম্পূর্ণ থেকে যায়,
কত মানুষ কাছে এসেও
একদিন দূরে হারিয়ে যায়
অভিমান জমিয়ে রেখো না
যতদিন আছি দু’জন দু’জনার
তুমি আমি পাশাপাশি
হারিয়ে যাই ভালোবাসায়—
একটাই জীবন
চলো ভালোবেসে কাটাই—

হাজার দুঃখ এলেও দু’জন মিলে হাসি-খেলা করি তাই
পৃথিবীটা যদি একদিন ছেড়ে যেতেই হয়
শেষ মুহূর্তে যেন তোমার হাতটা হাতে পাই
তুমি আমি পাশাপাশি
হারিয়ে যাই ভালোবাসায়—
একটাই জীবন
চলো ভালোবেসে কাটাই—

সুখের দিন তো আসবেই
দুঃখও একদিন ফুরাবে
তুমি পাশে থাকলে প্রিয়
সব হারিয়েও মন হাসবে
চোখে চোখ রেখে প্রতিশ্রুতি দাও
কখনো ছেড়ে যাবে না
সময় যতই বদলে যাক
তুমি আমি পাশাপাশি
হারিয়ে যাই ভালোবাসায়—
একটাই জীবন
চলো ভালোবেসে কাটাই—

যদি রাত নামে জীবনের আকাশে
তুমি হয়ো আমার চাঁদ
যদি পথ হারাই অন্ধকারে
তুমি হয়ো আমার হাত
শেষ বিকেলের শেষ আলোতেও
তোমাকেই পাশে চাই
এই ছোট্ট জীবনের প্রতিটি ক্ষণ
তোমার নামেই সাজাই
তুমি আমি পাশাপাশি
হারিয়ে যাই ভালোবাসায়—
একটাই জীবন
চলো ভালোবেসে কাটাই—

guest
0 Comments
Newest
Oldest Most Voted