কবিতা জোটবদ্ধ শক্তি
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রতিবাদ
সময় ২০২৬
উৎসর্গ সবিতা ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

জোটবদ্ধ শক্তি
**************
সুজিত কুমার ভৌমিক
*********************

রাজন যায়,রাজন আসে,
কতো না কথার ফুলঝুরি।
আসলে ওদের গুপ্ত হৃদয়ে,
ভোট পাওয়ার সুড়সুড়ি।।

মূর্খ মোরা, অপদার্থ,
সহজ সরল ভালে,
বিশ্বাসের ঐ অতল গর্ভে,
দিয়েছি অমৃত তুলে।।

ভেবছিলাম মোরা,এবারে হয়ত,
ভাগ্যে শুভ্র শুদ্ধশ্বাস।
আর হবো না প্রতারিত,
আসবে গভীর আশ্বাস।।

কিন্তু এ কী ! এ কী দেখি!
শুধু পাল্টেছে তাঁর জামা!
সবকিছু সেই আগের মত,
কাঞ্চন বর্না তামা!!

হায়রে তোরা মধ্যবিত্ত!
প্রাপ্তি সদাই শূন্য।
রং যাবে,রং আসবে,
প্রত্যাশা পারদ অপূর্ণ।।

ঠিক আছে,অনেক ঠকেছি।
রক্তে এখনও তেজ আছে।
জোটবদ্ধ শক্তি অতীতে,
অনেক উল্টে দিয়েছে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted