| কবিতা | ছায়াবৃত্ত |
| কবি | পংকজ পাল |
| সময় | জুলাই,২০২৬, ভোর। |
| উৎসর্গ | সহধর্মিণী |
| লিখার স্থান | কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ। |
| কবিতার বিষয় | জীবনমুখী |
ছায়াবৃত্ত
পংকজ পাল
একটা ঝরাপাতার দেশে এসে দাঁড়াই
যার আলো আমার চেনা,
গোধূলি রং জানা নেই।
যার সময় এখন মন্থর,
যেন ক্লান্ত কোনো প্রহর।
নির্বাক নিঃসঙ্গ প্রদীপের যে স্ফুলিঙ্গ
সে যুগ যুগ ধরে জ্বলছে
তাতে বাতাসের মতো স্বচ্ছ
সামান্য পিয়াসী মেঘ জমে আছে হয়তো;
পাথরের মতো এতটুকু বিরক্তি জমা নেই।
যার পদক্ষেপে মনে হয়
আমি জন্ম জন্মান্তর একাকী হেঁটে চলেছি।