| কবিতা | শূন্য জলের পাঁজর |
| কবি | পংকজ পাল |
| সময় | জুন,২০২৬, বিকেল। |
| লিখার স্থান | কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ। |
| সম্পৃক্ততা | গভীর ভালোবাসা |
| কবিতার বিষয় | প্রেম |
শূন্য জলের পাঁজর
—পংকজ পাল
পাখি উড়ে গেল দূরের আকাশে,
নীল, নীল, নীল আকাশ—
শহরের ভিড়ে বাতাস কাঁদে না
পাশে কোনো নদী নেই—
ভাঙা দরজায় জমে থাকা ধুলো
নিদ্রাহীন রাতের, কে কাকে চিনবে?
স্মৃতির গভীরে আটকে রয়েছে
অতীতে হারানো ঠিকানা—
বুঝতে পারছি আজো কারোর মনে মায়া নেই।