কবিতা সুশীলতন্ত্র
কবি অরূপ র. আচার্য্য
উৎসর্গ হাংরি আন্দোলন
কবিতার বিষয় রাজনৈতিক
Review This Poem

উফফ, কেন যে অস্বস্তি হচ্ছে
সর্বদা কাহারা যেন নজরবন্দী করেছে
ঘরের ভেতর তীব্র অন্ধকারে,
চোখ-চোখ-চোখ-চোখ
আমায় দেখ নাঃ দেখ না অনুগ্রহ করে
অবধারিত নিয়তির মতন ছুটে আসছে
সবকিছু চূর্ণবিচূর্ণ করে ধেয়ে আসছে- বিধ্বংসী জোয়ার
আমার তোমার শিশু সক্কলের আজ মরণ নিশ্চিত
তবুও এই সমাজের কাছে আমি ভিক্ষার পাত্র হাতে
একটুকরো কাপড় চাই, আমার নারীর যোনিপথ ঢাকতে দাও

আমাকে ক্ষমা কর- ভিক্ষে মাঘী কবিগুরু রবীন্দ্রনাথ
মম চটুকদার কিছু কবিতার আচ্ছাদনে, ওরা নিয়ে গেছে এব নারীকে
বাজার কাটতি লেখনী যত্ন করে রেখ সুশীল রাষ্ট্রপতি
তবুও ওই, চোখ-চোখ-চোখ-চোখে অতি আধুনিকা নারী
মালকোঁচা মেড়ে শাড়ি পরে দিনে, নিশীথে কাড়াকাড়ি
ভায়াগ্রার বিকল্পে যৌন মিলন করুন স্তন্যপায়ী সাংবাদিকার সনে
অতি আধুনিকা, সাংবাদিকা, অধুনান্তিকা নারী

ক্ষমা কর-ক্ষমা কর, হে জীবনানন্দ
অতি সোনার বাংলায় ফুটে নক্ষত্র ডের কত
বিদ্যুৎ-বিভ্রাটে ওই ঋক্ষের নীচে ধর্ষিতা হয় কোন বালিকা
সুশীল পার্থ আওরাও আরও মহা জীবন আনন্দ-
“হাজার বছর ধরে হাঁটিতেছে পথ- নিখিল বিশ্বের তরে”
ছিঁড়েছি কি তাতে? নাকি আটকাতে পেরেছে একটি রাহাজানি
কমাতে পেরেছে অন্নের সংকট পথের কুক্কুর দুটির পরে?

ঈশ্বরচন্দ্র আপনার কাছে বিশেষ মার্জনা
“বর্ণ-পরিচয়ের” চেনা অক্ষরে এই কাব্যের অশ্লীল শব্দগুচ্ছ
ছিল না সত্যি দরকার, তবুও এক অদম্য ক্রোধে-
আজ যীশুর মুখে ফেলি থুথু; মূত্রে ভাসাবো নিজ সমাধি
ক্যান্সারের মতন ধীরে-ধীরে পচন ধরেছে
সমাজের গোড়ায় সেই কবে
একটি পারমানবিক বোমা কিংবা নিউক্লিয়ারেই সব ঠিক হয়ে যাবে

“মাথা কেটে পাঠাচ্ছি”
দাক্ষিণ্যে তোমাদের চরণযুগলে
“মদীয় তনুজা প্রদদামি- ধর্ষণে কার্য গচ্ছতি”
ধর্ষণে কার্য গচ্ছতি- ধর্ষণে কার্য গচ্ছতি, হে নৃপতি

আমি মাতাল শুয়ে বটবৃক্ষ নীচে
চোখ-চোখ-চোখ দেখছে,
তবুও জ্ঞানটি টনটনে, খানিক আগে একটি মেয়ে ছুটতে ছুটতে গেল
লালা ঝড়িয়ে পিছু-পিছু তার দৌড়ছে সুশীল শেয়াল
আমার চটিজোড়া কোথায় গেল?
একি পুরুষ হারিয়েছি বীর্য, ঝড়ে পরেছে পুং শিশ্নের হাড়

অরণ্য আমায় করছে বেষ্টন, তবে মেয়েটির স্তন কাহার?
কচি যোনিপথে জন্মাবে তবে; বিশ্ব সুশীল সরকার

guest
0 Comments
Newest
Oldest Most Voted