কবিতা স্থিতধী
কবি পংকজ পাল
সময় মার্চ,২০২৬, বিকেল।
উৎসর্গ সহধর্মিণী
লিখার স্থান কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ।
সম্পৃক্ততা সমসাময়িক
কবিতার বিষয় সমসাময়িক
Review This Poem

স্থিতধী
​ পংকজ পাল

ঝঞ্ঝাবাতে চঞ্চল চরণে করিও না বৃথা উদ্বেগ,
লঙ্ঘিও না সহসা আত্মনিয়ন্ত্রণের পরিমাপক বেগ।
থরথর কম্পমান মেদিনী, অবিরত অশনি-আঘাত,
তুমি নিশ্চল রবে, আঁকড়ি ধরো দৃঢ় স্থূণ-এর গাত।

​যখন শান্ত হইবে রুদ্র আকাশ, থামিবে ঝঞ্ঝাঝনৎকার,
ধূলিধূসরিত ধরায় জাগিবে নবীন আলোক-অনিবার।
তখন আলস্য ত্যজি উঠিবে দাঁড়ায়ে স্বীয় মহিমায়,
বিস্রস্ত সর্বস্ব কুড়ায়ে লইবে পরম যত্নে, ধীরতায়।

​এলোমেলো অবিন্যস্ত স্মারক সাজায়ে মনের মণিকোঠায়,
পুনরায় রচিবে জীবন-কাব্য অদম্য জিজীবিষায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted