কবিতা অখন্ডের পূজারী শ্যামাপ্রসাদ
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ দেশপ্রেমিক
সময় ২০২৬
উৎসর্গ সবিতা ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা দেশপ্রেমিক
কবিতার বিষয় অন্যান্য, রাজনৈতিক
Review This Poem

অখণ্ডের পূজারী শ্যামাপ্রসাদ
*************************
সুজিত কুমার ভৌমিক

তেত্রিশের যৌবনে বসলে বিদ্যার সিংহাসনে,
ভারতমাতা দেখিল জ্ঞানের নবীন সূর্যোদয়।
মুখার্জি-বংশের তেজ তোমার ললাটের মণে,
সত্যের পথে কভু নাহি মানিলে পরাজয়।।

দেশ ভাগ হলো,বঙ্গমাতার বুক হলো খানখান,
তুমি কহিলে, “খণ্ডিত মানচিত্র মানি না আর।”
এক জাতি, এক বিধান, এক পতাকার গান,
অখণ্ড ভারত গড়ার শপথ নিলে বারবার।

কাশ্মীরের পথে চললে বিনা “পারমিটে”,
শিকলও পারিল না তোমায় আটকাতে।
জুনের তপ্ত রোদে নিভে গেলে নীরবে,
রেখে গেলে কোটি প্রাণ বঙ্গকে বাঁচাতে

তুমি মরো নাই,আছো আজও বেঁচে,
প্রতি ছাত্রের কলমে ও দেশপ্রেমীর চোখে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted