কবিতা টাকার ভাষা আমি বুঝি না
কবি লাবিবা ইরম
সময় ১১ জুন, ২০২৬
লিখার স্থান কাফরুল
কবিতার বিষয় বিরহ, রূপক
Review This Poem

আমি টাকার ভাষা বুঝি না।
টাকা এসে আমার কাছে বিজাতীয় শব্দে বলে যায় কথা।
সেসব আমি একদমই বুঝি না।
যেভাবে বুঝি না প্রেমিকের মন।

প্রেমিকেরা আসে যায়, নানা শব্দে মুখরিত করে চারপাশ।
কিন্তু সেই শব্দ আমি বুঝি না।
তারা চলে যায়।
টাকার মতোই, গতি প্রকৃতি বদলায়।
তারপর হাতবদল হয়ে ঘুরে পুরোনো হয়ে আমার কাছে আসে।

তবুও আমি তাদের ভাষা বুঝি না।
তাই আমার কাছে তারা কখনই থাকে না…

প্রেমিকের ভাষা আমি বুঝি না!

guest
2 Comments
Newest
Oldest Most Voted
অভিলাষ মাহমুদ
1 month ago

কবি, ভালো লাগলো কবিতাটা। এটা শুধু কবিতা নয়। এটা ব্যথার কাথায় মোড়ানো বিরহের কাব্য