কবিতা আশি বছরের বৃদ্ধা
কবি মাহমুদুল মান্নান তারিফ
সময় ১৫ জুন ২০২৬
উৎসর্গ ঐ অসহায় বৃদ্ধা মাকে
লিখার স্থান ইসলামি ব্যাঙ্ক বিয়ানীবাজার, সিলেট।
সম্পৃক্ততা অর্থের অভাবে তার মেয়ের চিকিৎসা ঝুলন্ত।
কবিতার বিষয় সমসাময়িক

আশি বছরের বৃদ্ধা, হুমড়ি - গুমরি দিয়ে কাঁদে,
মেয়ে তাঁর রোগাক্রান্ত, মহিলার ক্রন্দন বিষাদে|
ডাক্তারের কথা শুনে, ব্যাঙ্কে এল উত্তোলনে অর্থ,
আজ নয় কাল দিবে, ব্যাঙ্ক দেয় প্রতিদিন শর্ত||

দুই লক্ষ প্রয়োজন - ব্যাঙ্ক বলে নিয়ে যাও ত্রিশ,
ডাক্তারি বিলম্ব হলে, মেয়ে মারা গেলে খাবে বিষ!
অসহায় হয়ে বৃদ্ধা, চেক হাতে নিয়ে বাড়ি চলে,
যায় পেছনে তাকায়, বৃদ্ধার ক্রন্দনে বুক জ্বলে|

রচনা: ১৫ জুন ২০২৬
স্থান: ইসলামি ব্যাঙ্ক বিয়ানীবাজার, সিলেট|

guest
0 Comments
Newest
Oldest Most Voted