| কবিতা | অবুঝ মন (বিদেশিনী – ৮) |
| কবি | আনিস খান শিহাব |
| সময় | ০৯-০৬-২০২৬ |
| উৎসর্গ | প্রিয় বিদেশিনীকে |
| লিখার স্থান | Naikhongchhari, Bandarban, Bangladesh |
| সম্পৃক্ততা | কবিতা ও সাহিত্যচর্চা |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ |
কতদিন হয়ে গেল তোমায় দেখি না,
কতদিন হয়ে গেল তুমি আমায় খোঁজো না।
আর কোনোদিন হয়তো ভূতের গল্প বলা হবে না,
আর কোনোদিন হয়তো তোমার মায়াবী মুখটি দেখা হবে না।
তুমি আমাকে একবারও বলোনি, “ভালোবাসি”; আমিও বলিনি।
আমি হয়তো বলতে পারিনি; তাই তুমিও
কোথায় পাই তোমায়, আর কত হারাই!
প্রিয় বিদেশিনী, তুমি হয়তো আমার কপালে নেই; তবুও স্থান দিয়েছি বুকের বাঁ পাশে।
প্রিয়, তুমি আকাশের চাঁদ; আমি একটি নক্ষত্র।
শুধুই তোমায় ভালোবাসি; না জানি কোনোদিন যাব ঝরে।
প্রিয়, তুমি কি জানো, কত রাত আমাকে ঘুমাতে দেয়নি আমার অবুঝ মন?
হৃদয়ে আমার অনেক ক্ষত; তবে এ কি বিসর্জন!
আমার হৃদয় এখন ক্লান্ত; সবার জন্য রাত আসে,
আমার জন্য আসে স্মৃতিকাতরতা।
আমি তোমার স্মৃতিতে হারিয়ে যাই; কখনো সেই চিরচেনা পথে,
কখনো পাহাড়ের চূড়ায়।
আমি ভুল করেছি তোমায় ভালোবেসে;
আর তুমি ভুল করেছ আমার ভালোবাসা না বুঝে।
আকাশ যতটুকু বিস্তৃত, তার চেয়ে বেশি তোমায় ভালোবাসি।
আমার রাতের ঘুম বিসর্জন দিয়েছি তোমার জন্য।
আমি বেহায়া হয়েছি তোমার জন্য।
তোমার হৃদয়ে যদি ঠাঁই দাও আমায়, তবে হব ধন্য।