কবিতা মনের মানুষ মনের খবর রাখে না
কবি আনিস খান শিহাব
সময় ১৪-০৬-২০২৬
উৎসর্গ প্রিয় বিদেশিনী কে, যাকে ভালোবেসে আমি কবি।
লিখার স্থান Naikhongchhari, Bandarban, Bangladesh
সম্পৃক্ততা কবিতা ও সাহিত্যচর্চা
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ

মনের মানুষ মন বোঝে না, শুধুই ভুল বোঝে।
‎মনে থাকা মানুষটা খুবই বোকা; আমার ভালোবাসা বোঝার ক্ষমতা তার নেই।
‎তার মনে হয়, আরেকজন হয়তো তাকে আমার চেয়ে বেশি ভালোবাসে।
‎মনের মানুষটার মন খুবই অস্থির; শুধুই ভুল জায়গায় ভালোবাসা খোঁজে; আমি যেমন ভুল করে তাকে ভালোবাসি ঠিক তেমন।

‎তারপর সেই প্রেম কাহিনী যেন ভুলের এক মহাকাব্য; হে মহাকাব্য পাঠ করতে গিয়ে চোখ থেকে ঝরে অশ্রু, হৃদয় হয় ক্ষতবিক্ষত।
‎তখন সেই ফুলের মত সুবাসিত হৃদয়টি হয়ে যায়
‎শতাব্দীর পুরনো কোনো পাথর; কখনো হয়ে যায় মরুভূমি।

‎যেখানে কোনো ভালোবাসা জন্মায় না; জীবনের আনন্দময় মুহূর্তগুলোকে সেই তপ্ত মরুভূমি চুষে নেয়।
‎আমাদের মনে থাকার মানুষগুলো আমাদের মতো মন বোঝে না; শেষ পর্যায়ে তারাও আমাদের মতো ভুল জায়গায় হাত বাড়িয়ে সৃষ্টি করে বিরহের এক মহাকাব্য।

‎অবশেষে আমরা কেউ ভালোবাসার মানুষকে খুঁজে পাই না।
‎আমার হৃদয়ে যে আছে, তার হৃদয়ে আমি নেই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted