কবিতা নতুন দিনের ডাক
কবি মোঃ রুহুল আমিন
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় আশা, জীবনমুখী
Review This Poem

নতুন দিনের ডাক এসেছে
কাটুক মনের ছায়া,
উষার রবি আনলো ডেকে
ভাঙতে ঘুমের মায়া।

আলসেমিকে বিদায় দিয়ে
জাগবে নতুন প্রাণে,
চলবে হেঁটে ক্লান্তিহীন ওই
ভোরের পাখির গানে।

বুকের মাঝে সাহস রেখে
চলবে তুমি আগে,
নতুন দিনে নতুন আশা
তোমার মনে জাগে।

লক্ষ্য পানে ছুটবে তুমি
বুকে বিপুল আশা,
ক্লান্তিহীন এই কর্ম মাঝেই
মিলবে ভালোবাসা।

বিজয় রথে চড়বে তুমি
কাটবে মনের ভীতি,
জগৎ জুড়ে গাইবে সবাই
তোমার জয়ের গীতি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted