| কবিতা | হৃদয় সীতাকুণ্ড |
| কবি | আবরার নূহান |
| সময় | জুলাই ২৯,২০২২ |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, মৃত্যু, রূপক |
অবসন্ন আশার প্রদীপ জ্বলে
অঝোর শ্রাবণ শেষে ফিরবে
বেদনার দীর্ঘশ্বাসে ম্রিয়মাণ
লোচন শুকনো নদী
উত্তপ্ত হৃদয়ের আঙিনা
যেন এক টুকরো সীতাকুণ্ড!
অপেক্ষার যন্ত্রনারা বিষ্পোরক,
কিছু স্মৃতি আগুন
ইরার সংস্পর্শ মুহুর্মুহু বিষ্পোরন।