| কবিতা | প্রাণের মাঝি |
| কবি | বিএম সুজন হুসাইন |
| সময় | ০৬ অক্টোবর, ২০২২, রাত |
| কবিতার বিষয় | প্রেম |
যাও বেয়ে যাও
তোমার এ নাও;
আমায় চাও কি-বা না চাও!
আমারে বৈঠা বানাও।
তোমার নায়ে মাঝি আমাকে ভাসাও
তোমার হাসিতে আমাকে হাসাও।
দুঃখ পেলে তুমি
আমাতে মিশে রও;
দুঃখ ভুলতে তুমি
আমাকে কাঁদাও।
যাও বেয়ে যাও
তোমার এ নাও;
আমাকে চাও কি-বা না চাও!
আমারে বৈঠা বানাও।