কবিতা অটুট প্রেম
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম

ওগো প্রিয়তমা, আজ দিনান্তের শেষ লগনে
মোদের এই প্রণয় কথা চিরকাল মনে রেখো।
তোমার মনের গভীরে তাকে চিরকাল স্থান দিও।
এই ক্ষণে, এই মুহূর্তে
ধীরে বয় বাতাস-
যা প্রেমের আবেশে প্রফুল্ল।

ওই দেখো দূরে গগন লাল হয়ে রয়েছে।
আজকের মত সকল কর্মের অবসান হলো সূর্যের।
কত মেঘ আসে যায় সারা গগন জুড়ে
সূর্য কি তাদের কখনও মনে রাখে?

তবু এ মনে তুমি আমার রানী।
আমার ঘুমঘোরে তুমি আসো স্বর্গের অপ্সরী হয়ে।
সহসা মোর কপোলে তব প্রেম চুম্বন ছুঁইয়ে,
হারিয়ে যাও কোন অচিন দেশে।

প্রেম যেমন সদা শান্ত-
বিশ্বের সকল ক্ষোভ, বেদনা
যার পবিত্র ছোঁয়ায় সদা গলে যায়।
তেমনি তোমার আমার ভালোবাসার
মঙ্গলসূত্র বাঁধা রয়েছে দুই নয়নের জলে।
চিরকাল যার বন্ধন থাকবে অটুট হয়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted