কবিতা অভিমানের দাস্তান
কবি মোস্তফা কামাল সাকি
সময় ১৪/০৯/২০২৬
লিখার স্থান বসুন্ধরা ঢাকা
কবিতার বিষয় বিরহ
Review This Poem

নিশীথের অন্ধকার-
সে তো মোর কান্নার রাজসাক্ষী
বুকের চওড়া পাঁজর-
সে তো মোর বেদনার দোররক্ষি।।

আকাশের নীলিমা-
সে তো মোর অভিমানের দাস্তান
ধূসর মেঘপুঞ্জ-
সে তো মোর দুঃখের আস্তরণ।।

উত্তাল ঢেউয়ের নদী-
সে তো মোর চোখের প্রতিচ্ছবি
তুষের নীরব অগ্নি-
সে তো মোর হৃদয়ের পৃথিবী।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted