এইসব চিৎকার, এইসব আর্তনাদ যেদিন পাল্টে যাবে মহালয়ার সুরে, সেদিন হয়তো কোনো এক
উজ্জ্বল নক্ষত্রের দেখা পাব আমি এবং আমরা।
সেদিন দেখব সবুজ মাঠের উপর দেবীর পায়ের ছাপ
সাদা শাড়ির লাল পাড়ের স্রোত বয়ে যায় ঘাসে,
নারী মূর্তি সাংকেতিক বার্তার মতো খোঁপার বাঁধন খুলে দিয়ে যায়
চোখে তার ভোরের নরম শিউলি ফুল ফুটে ওঠে।সম্পূর্ণ

আমার কথাগুলা কাব্য হয়, তোমার কথা এলে।
হৃদয় আমার দ্বার খুলে দেয়, তোমার গন্ধ পেলে।
তোমার স্নিগ্ধ শরৎ আর বুক ভরা দরদ
সব যেনো শুধু আমার।
আমার মনে গাঁথা কাব্য যতো,
সবে নাম শুধু তোমার।সম্পূর্ণ

নিশির এমন পলায়ন খেলা শেষ হবে একদিন
​ ​ ​ ​ ​ ​ ​ যেক্ষণে তুমি হৃদয়ে তোমার শুনিবে মৃত্যুবীন
ওপার জেনো ডাকিবে তোমায় সপিতে রাত্রিহাতে
​ ​ ​ ​ ​ ​ ​ সেদিন ঠিকই রাত্রি তোমায় বাঁধিবে অন্তরাতেসম্পূর্ণ