কবিতা পাহাড়ি ফুল
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 16 সেপ্টেম্বর, 2023,রাত্রি
লিখার স্থান কলকাতা, পশ্চিমবঙ্গ,ভারত
সম্পৃক্ততা প্রস্ফুটিত কুসুম
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

তুমি কি ঐ বনের কুসুম
নাম-না-জানা অচেনা পথে দূরের শোভা?
প্রভাতের ঐ আলোক ধারায় হেসে হেসে
ফুটেছো, কোন্ দিগ্-ভ্রান্ত পথিকের লাগি
হাতছানি ঐ দিয়েছো?

কোন্ আঁকা বাঁকা পথ বেয়ে
তোমার পানে যায় সে ধেয়ে
পাহাড়ের শীতল হাওয়া, দুলে দুলে
কাহার তরে কী বার্তা ঐ দিতেছো?

রঙের তোমার কত বাহার
পতঙ্গে দাও দিনের আহার,
প্রকৃতির মনের সুখে নিজের চোখে
যতন করা রঙিন সাজে সেজেছো।

শীতের ভোরে তুষার ঝরে হিমাঙ্কের ঐ আশেপাশে
তবু তুমি উন্নত শিরে দাঁড়ায়ে রহো নিজের বশে।
তুষারের গুঁড়ি গুঁড়ি কোথাও নাহি ঝরে বারি
সেই হিমেতে শুভ্র বেশে প্রভাত বেলায় প্রকাশো!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted