| কবিতা | কোনটা ভালো ব্যবহার? |
| কবি | সুজিত কুমার ভৌমিক |
| কাব্যগ্রন্থ | প্রতিবাদ |
| সময় | ২০২১ |
| উৎসর্গ | সুকুমার ভৌমিক |
| লিখার স্থান | চন্ডীপুর |
| সম্পৃক্ততা | জীবনমুখী, প্রতিবাদ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রকৃতি, প্রতিবাদ |
কোনটা ভালো ব্যবহার?
***************
সুজিত কুমার ভৌমিক
আচ্ছা দাদা,বলতে পারো,
কোনটা ভালো ব্যবহার?
ধারের টাকা চাইলে বলে,
স্বভাব নাকি খারাপ আমার।
মাছ দোকানী রেগে মেগে,
বলল আমায়-"শালা"।
আমি যদি ঘুরিয়ে বলি,
সবার আসবে জ্বালা।।
আমার জমির আলটা পুরো,
কেটে নিল শ্যাম কামার।
বলতে যেতেই, বাড়ি বয়ে,
বলল আমায় -"চামার"।।
ওইতো সেদিন চায়ের দোকানে,
বলল আমায় -"মাষ্টার!,
তোমার টাকায় চা পান খাবো,
করোনা ছলনা আর।।
আচ্ছা দাদা, তোমরাই বলো,
প্রতিদিন দেওয়া যায়?
যেই না বলেছি এই কথাগুলো,
আমার গুষ্টি দিল দায়।।
সাইকেলটা আমার সামনে,
পড়ে গেল হটাৎ।
তাতে আমি বাইকটি নিয়ে,
পড়ে গেলাম কাৎ।।
তবু ও নাকি আমার দোষ,
আমি ফেলেছি তাকে।
রে রে করে ছুটে এলো,
ধরতে বাইকটিকে।।
তারা বলল অনেক কথা,
শুনতে মধুর ভাষন।
আমি একটু মুখ খুলতে,
করল আমায় শাসন।।
সব কথা মেপেই বলি,
থাকি সর্বদা হুঁশিয়ার।
আচ্ছা দাদা,বলতে পারো,
কোনটা ভালো ব্যবহার?
বেকার মোড়ে, আমায় দেখে,
ছেলেরা বলল এসে।
যাত্রার টাকা দিতে হবে,
অনুষ্ঠানের শেষে।।
যেই বলা পারব না এত,
কিছু কম করতে।
সাথে সাথে কৃপন পদবি,
যুক্ত আমার নামেতে।।
আমি কৃপন,কৃপন বাবা।
চোদ্দ পুরুষ কিপটে।
যতটা পারে টিপ্পনী দেয়,
মুখে হাত দিয়ে চিপটে।।
গ্রাম্য সালিশে, জোর গলাতে,
দিলাম উপদেশ।
আমার গাছ কেটে আমারে,
দিল লম্বা আদেশ।।
পঞ্চায়েতে পুকুর চুরি,
দেখলাম নয়ন যুগলে।
আমার নামে ডাইরি হলো,
বলল -"ভরবে জেলে"।।
চারজন মিলে মারছে তাকে,
কেউই বাঁচাতে আসেনি।
মুখ খুলতে বলল-" মাষ্টার!
একদম কাছে আসোনি"।।
কারোর সাহায্যে এগিয়ে এলে,
তুমি সুবিধাবাদী।
কারোর সাহায্য না-ই করলে
তুমি সুবিধাভোগী।।
আবার যদি বুঝেশুনে
মধ্যপন্থা নিয়েছ।
সবাই বলবে-"ছিঃ ছিঃ ছিঃ,
অসামাজিক ম্লেচ্ছ।।
বয়স আমার অনেক হলো,
আছে অনেক শেখার।
আচ্ছা দাদা, বলতে পারো,
কোনটা ভালো ব্যবহার?