পৌরাণিক পুরুষ
সে কি তখন বলব উঠে, আহার চাইনা ঝর্না চাইনা
আমি আমার মায়ের মুখ চাই, বোনের কণ্ঠ চাই
আর চাই ঘামে ভেজা প্রেয়সীর রুক্ষ চুলের গন্ধ
তুই এসবের বুঝবি কি, শালা শিক্ষিত অন্ধ!সম্পূর্ণ
সে কি তখন বলব উঠে, আহার চাইনা ঝর্না চাইনা
আমি আমার মায়ের মুখ চাই, বোনের কণ্ঠ চাই
আর চাই ঘামে ভেজা প্রেয়সীর রুক্ষ চুলের গন্ধ
তুই এসবের বুঝবি কি, শালা শিক্ষিত অন্ধ!সম্পূর্ণ
শহরজুড়ে সমাবেশে নামা গাড়িগুলোকে আমার
আরশোলা ভাবতে ভাল লাগে
দুহাত উচিয়ে তাই রাস্তা পার হতে ভেবে পাই না
চোখে চোখ রেখে দাঁড়িয়ে যাব নাকি চলব ছুটে।
তখন ঐ পুলের উপর দাড়ানো লোকটাকে আমার
শালিকের মত মনে হয়, যেন দাড়িয়ে আছে
সোনালু বলে ময়েজ উদ্দিনের গাইয়ের কুজে।সম্পূর্ণ
উৎকট গন্ধ, বিদ্রুপ হাসি সব আমার আপন
আহা কত, কত দূরে ভাল মানুষের জীবন।
হামেশাই রোদ আসে, বৃষ্টি আসে
করুণা আসে, পয়সাও আসে
কেবল আসে না বন্ধু, পরিবার, স্বজন
তারপর এলো মৃত্যু, নাকি এই জীবন।
সম্পূর্ণ
আমি এখনো হাঁটছি সন্ধ্যাতারা ধরে।
যে পথে ঘর ছেড়েছে ইরাবতীর ছেলে।
সেই সময়ে বৃষ্টি ছিল আজও তাই
তার অভ্যর্থনা না পেলেও, এপিটাফ যেন পাই।সম্পূর্ণ