কবিতা আবার এলে খুঁজবো তোমায়
কবি পংকজ পাল
সময় ১২ ডিসেম্বর,২০২৩ রাত ১১ টা
লিখার স্থান ইসলামপুর,জামালপুর
কবিতার বিষয় আশা
Review This Poem

আবার এলে খুঁজবো তোমায়
রাখবো তোমায় মনে,
আসবো ফিরে হবেই হবে
দেখা তোমার সনে।

তখনও কী থাকবে তোমার
এমন মিষ্টি হাসি?
হাসতে হাসতে বলবে নাতো
এবার আমি আসি।

সূর্যের আলো পড়বে যখন
তোমার কোমল বুকে,
দেখবো তোমায় কাছে গিয়ে
আছো কেমন সুখে?

আমার রোপা গাছটি যদি
সেথায় তখন থাকে,
আগের কথা একটু যদি
গাছটি মনে রাখে।

বসবো গিয়ে ডালের উপর
ডাকবো আরও কাছে,
বলবো তারে আগের সবই
আজও মনে আছে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted