কবিতা করোনাতঙ্ক
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রতিবাদ
সময় ২০২০
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, বিরহ, ভারতবর্ষ
Review This Poem

করোনাতঙ্ক
************
সুজিত কুমার ভৌমিক

হঠাৎ বিশ্বে উঠল আওয়াজ-“রে,রে,রে”।
ভাইরাস এক -“করোনা”, ঢুকে পড়েছে রে।

শুরু হয়ে গেল চিন দেশেতে, মৃত্যুর এক মিছিল।
স্যাডিষ্ট বিশ্ব ছুঁড়তে লাগল, সমালোচনার ঢিল।

একে একে করোনার থাবা, পড়ছে দেশে দেশে।
মানব মনে ক্যাথারসিস, ঢুকে পড়ল শেষে।।

বোকা বাক্স ও সোসাল মিডিয়া, তাতে মেশাল ভয়।
‘ওই দেশেতে এতই মরেছে!’- সাহস পেল ক্ষয়।।

লুক্রেশিয়ান প্লেজার এখন, সব হলো চুপ।
এতো নেতার এতো গর্জন, শুকিয়ে সব ধূপ।।

সবার মুখে মুখোশ দেখে, আরও ভয় আসে।
এই বুঝি করোনা ভাইরাস, এলো ভেসে ভেসে।।

স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, শেষ হলো নিমেষে।
কালোবাজারিরা সুযোগ নেয়, মুচকি হেসে হেসে।।

দরজা জানালা বন্ধ সব,আসা যাওয়া ও সিজ।
কলিং বেলের গায়ে লেখা-“হাত দেবেন না প্লিজ।।

আতঙ্কের এই আবহেতে, হঠাৎ কার্ফিউ জারি।
মনে হয় যেন বিশ্বযুদ্ধ, তারই এই জারিজুরি।

বামে তাকায়,ডানে তাকায়,মুখোশটি পরে পরে।
একটু কাশি হলেই পুলিশ, ধরবে ক্ষপ করে।।

বাড়ির সবাই যাবে তখন কোয়ারেন্টাইন সেলে।
আতঙ্ক যেন গিলেগিলে খায়,রাত সকাল বিকেলে।।

এখন শুধু তাকিয়ে সবাই,কবে আসবে আবার।
সেইসব দিন,যেদিন সুযোগ হবে ভ্রমনে যাবার।।

সবকিছু স্বাভাবিক হবে,থাকবে না কোন ভীতি।
না কোন আতঙ্ক,শুধুই বেঁচে থাকার প্রীতি।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted