কবিতা তোমাকে ভালোবাসি বলেই
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রকৃতি, প্রেম, বিরহ, মৃত্যু
Review This Poem

তোমাকে ভালোবাসি বলেই
ভালোবাসাকে আর ভালোবাসা হলো না।
তোমার জন্য কবিতা লিখি বলেই
আমার কবিতা লেখাও আর থামলো না।
তোমাকে আমার মধ্যে রাখি বলেই
তোমায় নিয়ে আর ভাবনা চিন্তা করি না।
তোমাকে আমার শরীরের সাথে মিশিয়ে দিয়েছি বলেই
একসাথে আমাদের আর ঘর বাঁধা হলো না।
একসাথে বাঁচার আশা ছিলো বলেই
আমরা আর অমর হলাম না।
একসাথে আকাশে থাকার ইচ্ছা ছিলো বলেই
ঈশ্বর আমাদের আর ‘তারা’ করে রাখলেন না।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩/০৯/২০২৩, বারুইপুর

guest
0 Comments
Newest
Oldest Most Voted