কবিতা তোমায় নিয়ে একটা গণভোট হোক
কবি রফিকুল রাফি
কাব্যগ্রন্থ নিশিগন্ধা
সময় ০২ বৈশাখ, ১৪৩১
উৎসর্গ সবুজ শাড়ির মায়াবতীকে।
লিখার স্থান লালমনিরহাট সদর
সম্পৃক্ততা গণভোট
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ
Review This Poem

তোমায় নিয়েও একটা গণভোট হোক।
তুমি কারমাইকেলের ছায়া,
নাকি বেগম রোকেয়ার শোক।

তোমায় নিয়েও একটা গণভোট হোক।
তুমি ভোলানাথের ঘন্টাধ্বনি,
নাকি চিকলিবিলের ঢেউ।

তোমায় নিয়েও একটা গণভোট হোক।
তুমি সুরভী উদ্যানের বিকেল,
নাকি খামার মোড়ের চা–গ্রুপের লোক।

তোমায় নিয়েও একটা গণভোট হোক।
তুমি কি Lalbag Plaza,
নাকি RAMC–এর আলোর রোষ?

তোমায় নিয়েও একটা গণভোট হোক।
তুমি কি কলেজপাড়া,
নাকি লালবাগে থাকা লোক?

তোমায় নিয়েও একটা গণভোট হোক।
তুমি মিঠাপুকুরের চাঁদ,
নাকি সিও বাজারের চাঁদের ঝলক।

তোমায় নিয়েও একটা গণভোট হোক।
তুমি কি রংপুর ক্যান্টনমেন্ট কলেজের সেই বালিকা,
নাকি আমার স্বপ্নলোক?

তোমায় নিয়েও একটা গণভোট হোক।
তুমি নার্সিং কলেজের বৃষ্টি,
নাকি মেডিকেল কলেজের রোদ।

তোমায় নিয়েও একটা গণভোট হোক।
তুমি আপন মানুষ, নাকি শত্রু দলের লোক।

লেখকঃ রফিকুল রাফি
০২ বৈশাখ, ১৪৩১

guest
0 Comments
Newest
Oldest Most Voted