কবিতা উচ্ছের গুনগান
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রকৃতি
সময় ২০১৮
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
কবিতার বিষয় প্রকৃতি, মৃত্যু, সমসাময়িক
Review This Poem

উচ্ছের গুনগান
************************
সুজিত কুমার ভৌমিক

সকালে উঠে ভাবল রাজু
সব খাবারেই বিষ্।
প্রেসার,সুগার, ইউরিক তাই
দিচ্ছে মুখে শিস্।

লবণ খাবে? বাড়বে প্রেসার,
চিনি? না না সুগার।
প্লেট ভর্তি মিষ্টি পেলেও
ভাবতে হচ্ছে দুবার।

বিড়ি সিগারেট কবেই বাদ
খাচ্ছেনা রেড মিট্।
সকাল বিকাল হাঁটছে দু ক্রোশ
রাখতে শরীর ফিট্।

ডিম খাওয়া তো ছেড়েই দিয়েছে,
বাদ পুঁইশাক, ভেন্ডি।
তা না হলেই ইউরিক এ্যসিড,
পেরিয়ে যাবে গণ্ডি।

কিডনি টা ঠিক রাখার জন্য
খাচ্ছে প্রচুর জল।
হুইস্কি?রাম? ছুঁয়ে না এখন
পাচ্ছে ভালোই ফল।

কোমর ব্যাথা,হাঁটুর ব্যাথা,
সমস্যা হর রোজ।
হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে,
প্রতিদিন তিন ডোজ।

চুল গুলো সব পেকেই যাচ্ছে,
পেটের গণ্ডগোলে।
কলপ গোঁফে, কিম্বা চুলে
যুবক সাজবে বলে।

চোখেও এখন চশমা তাহার,
চশমা ছাড়া অন্ধ।
পেপার যদি ও পড়তে পারবে,
ফেসবুক পুরো বন্ধ।

আগে ছিলো ডেঙ্গু দিদি,
ম্যালেরিয়া দাদা।
মাঝেমাঝে বার্ড ফ্লুটা,
উুঁকি মারত গাদা।

এখন আবার নিপাহ বোন,
হি হি হি হি হাসে।
ট্যারেন্টুলাও কম নয়!
কামড় দিচ্ছে বসে।

সবথেকে তাই উচ্ছে ভালো,
সবদিকেতে ভালো।
তেতো হলে ও বদগুন নেই,
শরীরে আনে আলো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted